বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:২৯:২৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন বানচালের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বড়লেখা পৌরশহরে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
পৌরশহররে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল উত্তর চৌমুহনী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছে।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে ও শিবির নেতা কাওসার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসনি আহমদ, জেলা মাদ্রাসা সেক্রেটারি হুমায়ুন কবির সাজু, বড়লেখা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি এমদাদুল হক এমাদ, উত্তরের সেক্রেটারি হানজালা আহমদ, দক্ষিণের সেক্রেটারি অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুরুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, শাকসু নির্বাচন বানচাল করতে একটি কুচক্রীমহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কোনো মহল আবারও যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে ইসলামী ছাত্রশিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে। দ্রুত শাকসু নির্বাচন দেওয়ার এবং ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।





