বড়লেখায় এনসিসি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৮:০২:০০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক এমদাদুল করিম চৌধুরীর সভাপতিত্বে ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, ব্যবসায়ী শামিম আহমেদ, বড়লেখা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কবির আহমদ, প্রথম শ্রেণির ঠিকাদার আশফাক আহমদ, দন্ত চিকিৎসক কবির হোসেন প্রমুখ।





