বায়তুল আমান নিশ্চিন্ত’র পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:১০:০০ অপরাহ্ন

বায়তুল আমান নিশ্চিন্ত গোলাপগঞ্জ সিলেটের বাৎসরিক পুরস্কার বিতরণ ও হুফফায সম্মাননা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মক্তব শিক্ষার্থীদের হাতে ভিন্ন ক্যাটাগরীতে বিভিন্নরকম পুরস্কার তুলে দেন আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং নিশ্চিন্ত গ্রামের প্রায় ২৪ জন হাফিযে কুরআনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হাদীস শিক্ষা, নুরানী শিক্ষা, হিফজ শিক্ষা ও মক্তব শিক্ষায় অবদানের জন্য ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় মক্তব মিলনায়তনে মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মুমিনের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী। বিশেষ মেহমান ছিলেন জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, মেহমান হিসেবে ছিলেন পশ্চিম দত্তরাইল জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা তুফায়েল আহমদ সিদ্দীকি, নিশ্চিন্ত জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শুয়াইব আহমদ আবিদ।
এসময় উপস্থিত ছিলেন মুরব্বি আফতাব আলী, মাশুক উদ্দিন, খবির উদ্দিন, বশির উদ্দিন, সনজিদ আলী, আব্দুছ ছবুর, সরওয়ার আহমদ ও মক্তবের সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





