দক্ষিণ সুরমায় ভারতীয় কমলাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৯:১২:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কেন কমলাসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বর সংলগ্ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ভবনের সামনে থেকে একটি পিকাপ জব্দ করা হয়। উক্ত পিকাপে তল্লাশী চালিয়ে ১ হাজার ৪০ কেজি ভারতীয় কেনু কমলা জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন-
গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের রহিম উদ্দিনের পুত্র মো. নজরুল ইসলাম (২৬) ও একই থানার নোয়াগাঁও গ্রামের হেলাল আহমদের পুত্র জামিল আহমেদ (২০)। শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ।





