সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:১০:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জরুরী মেরামত ও সংস্কার, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার কাটার জন্য সিলেটের নগরীর বেশকিছু এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৫ জানুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার, মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন বরইকান্দি পলিটেকনিট ইন্সটিটিউট, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোজারখলা, বাবনা পয়েন্ট, পুলেরমুখ, ভার্থখলা, ঝালপাড়া, চাঁদনীঘাট, কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর, দরিয়া শাহ মাজারগেইট, রেলওয়ে স্টেশন, বঙ্গবীর রোড, লাউয়াই, মোমিনখলা, বারখলা, গালিমপুর, কায়স্তরাইল, মুন্সিরগাঁও, মুন্সিবাজার, মনোকুপা, আলমনগর, পিঠাকরা, ফরহাদপুর, শষ্যউড়া, কারারপাড়, গাঙপাড়, ভরাউট, ছমিপুর, বনগাঁও, বেতসান্দি, গোয়ালগাও, গোপশহর, হাজরাই, কামালবাজার, পুরানগাও, নভাগ, ছোটো দিঘলী, ধরগাও, বেটুয়ারমুখ, হইদপুর, বাইপাস রোড, মন্দিরখোলা, মোল্লারগাও, সদরখোলা, ধানুয়া, ইনাতাবাদ, পাইকারগাও, মাসুক বাজার, বাদে আলী, তাজপুর, বাছিরপুর, মিরেরগাও, মেদেনীমহল, বসন্তেরগাও, গুপ্তেরগাঁও ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সাটডাউন চলাকালেও লাইন সচল বলে গণ্য করা হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও নিশ্চি করেছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী।





