মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ভয়েস সম্পাদক মারুফ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:২২:৪১ অপরাহ্ন

মিডিয়ায় অসাধারণ অবদানের জন্য মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ। যুক্তরাজ্যে বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব (এলবিপিসি) প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করে।
২৫ ডিসেম্বর এলবিপিসির দ্বিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অঞ্চলভিত্তিক বিভাগ ও সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। বার্মিংহাম ক্যাটাগরিতে ১৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র সাংবাদিক হিসেবে মোহাম্মদ মারুফ এ সম্মাননা পান।
নব্বইয়ের দশক থেকে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত মোহাম্মদ মারুফ বাংলাদেশে বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করার পর ২০০৩ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি ২০০৯ সালে বার্মিংহাম থেকে বাংলা ভয়েস প্রকাশ করেন, যা অল্প সময়েই কমিউনিটিতে গ্রহণযোগ্যতা পায়।
দীর্ঘ পনেরো বছর ধরে তিনি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কমিউনিটির বিভিন্ন ইস্যুতে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বাংলা প্রেসক্লাব বার্মিংহামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংগঠনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি





