শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিক মানদণ্ডে উন্নীত হতে হবে : প্রেসক্লাব সভাপতি
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:৩৪:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিক মানদণ্ডে উন্নীত হয়ে দেশের কল্যাণে কাজ করার উপযোগি করে গড়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এছাড়া শিক্ষার্থীদেরকে স্বদেশী সংস্কৃতি চর্চায় উদ্ধুদ্ধ করতে সাংস্কৃতিক উৎসব একটি সময়োপযোগি উদ্যোগ।
তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে নগরীর চৌকিদেখীস্থ আনোয়ারা মতিন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ চৌধুরী মো: আবুল হাসানাত শামীমের সভাপতিত্বে ও শিক্ষিকা লায়লা হক লিনার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা মতিন একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডা. শামসুল আলম চৌধুরী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ড. এ কে এম দাউদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেটের সহ-সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান হাসান কবির চৌধুরী, আনোয়ারা মতিন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মেহরান সাকিব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের ৭ম শ্রেণির শিক্ষার্থী মো: রাফি আহমদ। গীতা পাঠ করেন ২য় শ্রেণির শিক্ষার্থী মোহনা রাণী নাথ। অভিভাবকদের পক্ষ থেকে ফারজানা আক্তার, শিক্ষকদের পক্ষ থেকে মো: রফিকুল ইসলাম ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইমা বেগম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।





