গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান চৌধুরীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৮:২১:৫২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আবারও প্রমাণ করবেন, এই দুই উপজেলা বিএনপির দুর্বার ঘাঁটি। বর্তমানে ঘরে ঘরে সোনালী ধানের ঢেউ বইছে।
বৃহস্পতিবার দিন ও বুধবার রাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিলো- গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যবসায়ী সাকিল আহমদের বাড়িতে উঠানবৈঠক, ওই ইউনিয়নের রামদা বাজারে গণসংযোগ ও পথসভা এবং ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময়।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মকবুল হোসেন কাশেমী, সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, নিউজার্সি এস্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি রুহেল আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু প্রমুখ। বিজ্ঞপ্তি





