কুলাউড়ায় জামায়াত প্রার্থী শাহেদ আলীর পথসভা
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৬:২২:০২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী বলেছেন, কুলাউড়ার প্রধান জনদুর্ভোগের নাম যানজট। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা কুলাউড়াকে একটি যানজটহীন ও বাসযোগ্য আদর্শ শহরে রূপান্তর করবো। বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চৌমুহনী এলাকায় আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার শাহেদ আলী স্থানীয় অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে বলেন, কুলাউড়া শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ সামলাতে বিকল্প সড়ক ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা এখন সময়ের দাবি। তিনি নির্বাচিত হলে কুলাউড়াবাসীকে একটি স্মার্ট ও পরিকল্পিত জনপদ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব সহ স্থানীয় নেতৃবৃন্দ।





