দোয়ারায় মডেল মসজিদের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৭:৩৪:০২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন দোয়ারাবাজার উপজেলা সুপারভাইজার।
প্রধান অতিথির বক্তব্য দেন মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খান। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা আমীর ডা. হারুনুর রশিদ, হেফাজতে ইসলামের দোয়ারাবাজার উপজেলা আমীর মাওলানা হোসাইন আহমদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কুলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য এরশাদুর রহমান।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মডেল মসজিদ নির্মাণকে সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নে মসজিদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





