বড়লেখায় সাংবাদিক মিজানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১০:৫৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: দৈনিক ভোরের কাগজের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মিজানুর রহমান (৫০) রোববার বিকেল পৌনে তিনটায় সিলেটে বোনের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে জটিল রোগে ভোগছিলেন।
সাংবাদিক মিজানুর রহমান উপজেলার বর্নি ইউনিয়নের ছেগা গ্রামের মৃত মনোহর আলীর ছেলে। রোববার রাত ন’টায় গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





