গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে এমরান চৌধুরীর গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪১:৫৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে সোমবার দিন ও রোববার রাতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান আহমদ। এছাড়া সোমবার দুপুরে গোলাপগঞ্জের বাঘায় নদীভাঙনের শিকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সুরমা ও কুশিয়ারার তীরে অবস্থিত। ফলে এই দুই উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সমস্যা নদীভাঙন। অনেকে নিঃস্ব হয়েছেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভালোবাসায় আমি বিজয়ী হলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নদীভাঙন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, সিলেট-৬ আসনের নির্বাচন কমিটির গোলাপগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়ক ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির সেলিম, যুক্তরাজ্য বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান, লন্ডন মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল ইসলাম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ সভাপতি রেহান উদ্দিন, সাধারণ সম্পাদক আহাদুর কামরুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বছিতুর রহমান, সদস্য আবুল হাসনাত, হোসেন আহমদ, বাঘা ইউনিয়ন যুবদল নেতা জুমন আহমদ, কামরুল ইসলাম, সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম সুহেল, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কামিল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ কাইয়ুম আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমাদ আহমদ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





