পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে জগন্নাথপুরে অবস্থান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭:৫৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৃথক ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. আতাহার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস, জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলা এলজিইডি কার্যালয়ের হিসাব সহকারী ধীরেন্দ্র সূত্রধর, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ, স্বাস্থ্য সহকারী আবু তাহের সহকারী শিক্ষক আশরাফ হোসেন, সহকারী শিক্ষক শরীফ উল মামুন প্রমুখ। কর্মসূচিতে প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীবৃন্দ অংশ নেন।





