সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩২:০৭ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া। তিনি তার বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক চরিত্রবান সমাজপতির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সহিদুল আলম, ঝলক রঞ্জন তালুকদার, অলক রঞ্জন পাল ও কয়ছর আহমদ চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নানু মিয়া, রোমানা খানম, শামছুল হক, বীনা রানী দেবনাথ, ইয়াসমিন তামান্ন জামান, শর্মিলা শর্মা, রঞ্জিতা আদিত্য, ফাতেমা বেগম, আল মাসুদ, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মো আশরাফুল ইসলাম ও দীপক চন্দ্র রায়সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ ভোটার ও অভিভাবকদের মাঝে এই প্রক্রিয়ার সঠিক নিয়মাবলী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন প্রশংসনীয়। সভা শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র বিলি করা হয়। বিজ্ঞপ্তি





