ছাতকে সালাম মাদানীর জনসভা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩:৩৩ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে নির্বাচনী জনসভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াহইয়ার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন গনীপুর গ্রামের প্রবাসী সুলতান আলী। প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি উবায়দুল হক শাহীন, ছাতক উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আউয়াল, ইউনিয়ন সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা অলিউডর রহমান সাদ্দাম, ইমরান আল হাসান, নজরুল ইসলাম, শিবির নেতা সজিব আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম আল মাদানী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা প্রতীককে বিজয়ী করে ছাতক দোয়ারার উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।





