আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০০:৩১ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের অন্তর্গত আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১.০০ ঘটিকার সময় এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রকল্প বাস্তবায়ন পরিষদের সভাপতি মাস্টার বদরুল ইসলাম, পরিষদের উপদেষ্টা মকবুল হোসাইন, পরিষদের সদস্য মইন উদ্দিন অর রশীদ, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী, বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, নুরুল ইসলাম নুরু, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সচিব শাব্বির আহমদ ও ফয়সল আহমদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষাবান্ধব ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান। পরে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী আহমদ আল মনজুর।





