সড়ক সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আমার মূল লক্ষ্য: উবায়দুল্লাহ ফারুক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫০:১৫ অপরাহ্ন

সিলেট-৫ আসনে জমিয়ত-বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, নদী ভাঙন, সড়ক সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নই আমার মূল লক্ষ্য। রোববার বিকালে জকিগঞ্জের বারহালে খেজুরগাছ মার্কার নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
বারহাল ইউনিয়ন বিএনপির সভাপতি বাবরুল হক তাফাদার বাবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফেরদৌসের সঞ্চালনায় পথসভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুব, আলেমেদ্বীন মুফতি মাসউদ আহমদ, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব জয়নুল আবেদীন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন লস্কর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ, বারহাল ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সাখাওয়াত হোসাইন, কাজলশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশতাক আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ওলি চৌধুরী, জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক শাহবাগী, বারহাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





