আমি স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি: আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯:৩৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আমি নির্বাচিত হলে সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভরপুর উপজেলা-জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে একটি সমন্বিত আধুনিক সিটিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। অবহেলিত এই জনপদকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এই তিন উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অবকাঠামোগতভাবে এখনো পিছিয়ে আছে। জাফলং, বিছানাকান্দি ও ভোলাগঞ্জের মতো পর্যটন কেন্দ্রগুলোকে কেন্দ্র করে এই অঞ্চলকে একটি পরিবেশবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আমি কেবল স্বপ্ন দেখি না, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই পথও জানি।
রোববার কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। থানা সদর মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মনাফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির, সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ, সহ-সভাপতি মাওলানা আশিকুর রহমান, মাওলানা সুহেল আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, এডভোকেট কামাল হোসাইন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল প্রমুখ। বিজ্ঞপ্তি





