কুলাউড়ায় আলী আব্বাছ খাঁনের নির্বাচনী ইশতেহার
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৯:৫৭ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খানের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে কুলাউড়া পৌর শহরের তার নির্বাচনী কার্যালয়ে প্রার্থী নওয়াব আলী আব্বাস খান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে আপনাদের সুখে দুঃখে পাশে রয়েছি। ইতিপূর্বে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের পাশে ছিলাম। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের ভালোবাসা ও দোয়ায় পুনরায় নির্বাচিত হয়ে এলাকার মানুষের জীবন মান উন্নয়নে অবদান রাখার জন্য প্রার্থী হয়েছি। নির্বাচনী ইশতেহারে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সড়ক যোগাযোগ ও অবকাঠামো, পানি, বিদ্যুৎ পরিবেশ এবং খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনাদের ভোট আমার শক্তি। আমি ক্ষমতা চাই না। আমি চাই সেবা করার সুযোগ। নির্বাচিত হলে আমি আপনাদের সকলকে নিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ জনপদ এবং আগামীর কুলাউড়া গড়ে তুলবো।
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকী খান, তোফায়েল চৌধুরী, আব্দুর রহমান, মিশকাত মজিদ রুহিন, আহাদ মিয়া, শেখ আশরাফ উদ্দিন হিরো প্রমুখ।





