গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৫:০৮ অপরাহ্ন
গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নিজাম উদ্দিন তরফদার, মো. সোহেল রানা, বাশির আহমদ এবং প্রতিষ্ঠানের পরিচালক মো. খয়ের আহমদ, মো. সিরাজ উদ্দিন চৌধুরী এবং মো. শফিক আহমদ।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি





