লিডিং ইউনিভার্সিটিতে প্রশাসনের দায়িত্ব বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫২:৩৪ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি এসিউরেন্স সেলের উদ্যোগে প্রশাসনের দায়িত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত করতে সার্বিক সহযোগিতায় সমসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তাই শিক্ষকদের ফলপ্রসূ পাঠদানে সহযোগিতা করতে দক্ষ অফিসার এবং প্রশাসনিক ব্যবস্থাপনার প্রয়োজন।
লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য প্রদান করেন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





