হাসনাত আবদুল্লাহর ভূমিধস বিজয়
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪২:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ভূমিধস জয় পেয়ে ইতিহাস গড়লেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা। ঘোষিত ফলাফলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৪৬ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হন জুলাই আন্দোলনের এই নায়ক।





