সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির কয়ছর আহমেদের জয়
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬:৫৭ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ ৫৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। এ নির্বাচনে মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩শ ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২শ ২৬ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী (রিক্সা) প্রতীকের পেয়েছেন ১৪ হাজার ২শত ৩ ভোট, এবিপার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল পাখি) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯শ ৩৭ ভোট, খেলাফত মজলিস প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ৮শ ৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষা (টেবিল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ২শ ৩৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১শ ৭৭ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ১৬জন। নির্বাচনে ভোট প্রদান করেন ১ লাখ ৬৪ হাজার ৩শ ৯২জন ভোটার। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৯শ ৫০ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪শ ৪২।




