সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৩:৫৫ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৫৩ হাজার ৬৯ ভোটের ব্যবধানে জয়ী হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ছাতক-দোয়ারাবাজারের ১৭০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৯২৫টি। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিলন পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯শত ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানি পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে মিলন মোট ৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করেছেন।





