জকিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯:২৬ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি সংঘটিত হয় রাত ১০ ঘটিকার সময়।
স্থানীয়রা জানায়, রাতের খাবারের সময় ছোট ভাই কামিল আহমদ (২৫) ও বড় ভাই জাকির আহমদ (২৮) এর স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে তর্ক বাধে। তর্কের একপর্যায়ে জাকির আহমদও স্ত্রীর পক্ষ নিয়ে উত্তেজিত হয়ে উঠে এবং কাঠের চেলি দিয়ে কামিল আহমদের মাথায় সজোরে আঘাত করে। আঘাতের তীব্রতায় ছোট ভাইয়ের মাথা ফেটে মগজ বের হয়ে আসে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ব্যাপারে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোাঃ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামী বড় ভাই জাকির আহমদকে ইতিমধ্যে পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছে। স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





