আইনজীবী সমিতির সভাপতি সুহেল, সম্পাদক জুবের
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০:৪৪ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন রোববার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক পদে মো. জোবায়ের বখ্ত জুবের নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।
সোমবার রাত ৩ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো, ছয়ফুল আলম এডভোকেট। এসময় তাকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মো. আব্দুল্লাহ আল-হেলাল এডভোকেট ও মো. কাওছার জুবায়ের এডভোকেট।
ঘোষিত ফলাফল অনুযায়ী গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, পান্না লাল দাশ এডভোকেট ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি, আব্দুস সোয়েব আহমদ এডভোকেট ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, মোঃ আব্দুল মুকিত (অপি) এডভোকেট ৩১৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মো. হেদায়েত হোসেন তানবীর এডভোকেট ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোহাম্মদ মঈনুল ইসলাম এডভোকেট ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে, দেবব্রত চৌধুরী লিটন এডভোকেট ৬৮৯ ভোট পেয়ে সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে, ঝুমকি পুরকায়স্থ এডভোকেট ৬৭৮ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে, সৈয়দ ফেরদৌস আহমদ এডভোকেট ৭২৮ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, আবুল কালাম আজাদ রিপন এডভোকেট ৫৯৭ ভোট পেয়ে ও মো. নাজমুল ইসলাম এডভোকেট ৫৭৮ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, সোনিয়া জেরীন চৌধুরী এডভোকেট ৬৬২ ভোট পেয়ে মহিলা বিষয়ক সম্পাদক পদে, সৈয়দা হেলেন বেগম এডভোকেট মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো. জাহিদুল হক জাবেদ এডভোকেট ৯২০ ভোট, মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল এডভোকেট ৬৯৪ ভোট, জিয়াউল হক মোস্তাক এডভোকেট ৬৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৭টি পদে মো. ইরফানুজ্জামান চৌধুরী এডভোকেট ৮৯৯ ভোট, মো. আতিকুর রহমান এডভোকেট ৮৯৫ ভোট, এ.এস.এম আব্দুল গফুর এডভোকেট ৮৭২ ভোট, মো. আনোয়ার হোসেন এডভোকেট ৮৬৯ ভোট, এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট ৮৫৭ ভোট, মোহাম্মদ জুয়েল এডভোকেট ৮৪০ ভোট, মো. ওবায়দুর রহমান এডভোকেট ৮২২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি




