কমলগঞ্জের যোগীবিলে মহাশিবরাত্রী পালিত
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮:২৫ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে শিবচতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজন ২দিন ব্যাপি নানা ধর্মীয় কর্মসুচী গ্রহণ করা হয়। এ উপলক্ষে গত রোববার যোগীকুঞ্জ শিবাঙ্গনে পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। নানা আয়োজনের পর সোমবার রাতে অনুষ্ঠানের সমাপ্তি হওয়ার কথা।
শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য ডা. শ্রীনিবাস দেবনাথ এর মাধ্যমে সমবেত প্রার্থনা শুরু হয়। প্রার্থনা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি প্রায় ৫ কিলোমিটার আশপাশের অঞ্চল প্রদক্ষিণ করে।





