ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩:৪৫ অপরাহ্ন

ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণী ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে শাহজালাল দরগাহ প্রাঙ্গণের মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, উপদেষ্টা এম.এ. আলী জালালাবাদী, মাস্টার মো. সুলতান চৌধুরী, ইউপি সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ মুন্না, মোঃ.মেরাজ মিয়া, জাহিদ নুর, ফারুক মোহাম্মদ ওসমানী, জহির আলী মেম্বার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ওসমানী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভাসানী-ওসমানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল বলেন, বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। মহান মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে বাঙালির হাজার বছরের প্রত্যাশিত ভূখণ্ড স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ লাভে অসামান্য অবদান রেখেছেন ওসমানী। তাই এ মহান নেতা জীবনী পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করাসহ রাষ্ট্রীয়ভাবে বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের জোর দাবী জানান। বিজ্ঞপ্তি





