বিএনপির বিজয়ে ১৪নং ওয়ার্ডে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২:১৪ অপরাহ্ন

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিজয় এবং উত্তরোত্তর সাফল্য কামনায় সিলেটে শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় সিলেট নগরীর ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিমের বাসভবন প্রাঙ্গণে ও নজরুল ইসলাম মুনিম আয়োজনে এই অনুষ্ঠানের করা হয়।
শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জনগণের ভোটে বিএনপির এই বিজয় গণতন্ত্রের বিজয়। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ।
সাবেক জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ১৪নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির আহবায়ক আলী আশরাফ চৌধুরী খালেদের সভাপতিত্বে এবং সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিমের পরিচালনায় শুকরানা দোয়ায় মোনাজাত পরিচালনা করেন শাহচট জামে মসজিদের ইমাম খতিব মৌলানা আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান ছনি, কয়েছ বক্স, নিহির মিয়া, আবুল হাশেম জাকারিয়া, ইকবাল আহমদ মাসুম, তামিম আহমদ বেদার, আব্দুস সবুর জালাল, ইমতিয়াজ আহমদ আরাফাত, ১৪ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির যুগ্ম আহবায় সৈয়দ নুরুল ইসলাম বাবলা, আনোয়ার বক্স ভুলু, দিলিপ মিয়া, মুরাদ আহমেদ, তপু আহমেদ, সাহেদ আহমেদ, রাজিব আহমেদ, শিপলু আহমেদ, মুজন আহমেদ, স্বপন কর্মকার, কার্তিক কর্মকার, ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক রাজিয়া সুলতানা, শাবানা তামান্না আক্তার, নিগম বেগম, রেবা বেগম, মৌমিতা গাঙ্গুলী, রুমা দেব, জুমা দাস, মালেকা নাজমিন, হ্যাপি বেগম, রুমি সুলতানা, আলিয়া বেগম, বৃষ্টি বেগম, পারুল আক্তার, বিএনপি ছড়ারপাড় আঞ্চলিক কমিটির সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম সুমন প্রমুখ।বিজ্ঞপ্তি





