মন্ত্রী মুক্তাদির ও আরিফকে ব্যবসায়ী সমিতির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪০:০৪ অপরাহ্ন
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বুধবার এক যৌথ বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দ এই দুই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের গৌরবময় ঐতিহ্যের ধারক এই দুই দক্ষ ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে সিলেট বিভাগসহ সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী ও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সুদূরপ্রসারী পরিকল্পনা ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। বিজ্ঞপ্তি





