জুড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৪:১০ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী জুবের আহমদ বাদল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকাল ৫.৪০ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামে ঘটেছে। নিহত বাদল বাছিরপুর গ্রামের মকবুল হোসেন মঙ্গল মিয়ার পুত্র।
নিহত বাদলের বড় ভাই মুর্শেদ আলম ময়না জানান, গ্রামের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সাথে সাথে বাদলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করতো। ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ দাফন করা হবে।





