দক্ষিণ সুরমায় খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫১:২০ অপরাহ্ন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে এলাকার গরীব দুঃস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ২৫নং ওয়ার্ডের বারখলাস্থ সৈয়দ মঞ্জিলে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আবুল হুসাইন সামুমের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবী হাফিজ মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, আবুল হুসাইন সামুম, মুহিন আহমদ, মোঃ শাকিল হোসাইন মরসুর। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরহাদ আহমদ, ফাহিম আহমদ, মারুফ আহমদ ও আলী হুসাইন হামযা প্রমুখ। বিজ্ঞপ্তি





