সিসিক প্রশাসকের চেয়ারে আজ বসছেন কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:১২:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আজ (বুধবার) তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। এরআগে তিনি বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন।
বেলা সাড়ে ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন এবং এরপর সাংবাদিকগণের সাথে মতবিনিময় করবেন।





