জামালগঞ্জে এমপি কামরুল এর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪১:১৮ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও উপজেলার সুধিজন নিয়ে ইফতার মাহফিল করেছেন।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী এলাকার জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ দিয়েছেন। তিনি এই আস্থার মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে প্রথমেই নিজে আইন মেনে চলার পাশাপাশি অন্যদের আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই সমাজে সুন্দর পরিবেশ গড়ে উঠবে।
সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আয়াত উল্লাহ বেহেস্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান ও সিনিয়র সাংবাদিক জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হান্নান কামাল, উপজেলা জনস্বাস্থ্য উপপ্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোজুম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আ. মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান, সাচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী তালুকদার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার, গণমাধ্যমকর্মী মো. শাহীন আলম ও তাহের আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশ শেষে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





