গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ২ সহস্রাধিক পরিবারের মাঝে তামিম ইয়াহিয়ার ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৯:৩৬:৪২ অপরাহ্ন

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ২ হাজার ১৩০ পরিবারের মাঝে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম এডভোকেট মাওলানা রশীদ আহমদের জ্যৈষ্ঠ পুত্র জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ। ধারবাহিকভাবে ৩ দিনব্যাপী ফুডপ্যাক বিতরণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার শেষ হয়। এসব ফুডপ্যাক সকলের বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়।
সমাজসেবী তামিম ইয়াহিয়া আহমদ বলেন, গত মাসের শেষ দিকে আমি ফেইসবুকে ইফতার/সেহরি সামগ্রীর আবেদনের জন্য একটি স্ট্যাটাস দিয়েছিলাম। এর প্রেক্ষিতে ৩ দিনে ২১৫৬টি আবেদন আসে। গত ১ সপ্তাহে সবার মাঝে ফুডপ্যাক বিতরণ কার্যক্রম শেষ করেছি। প্রতিটি প্যাকেটে ছিল- চাল, ডাল, ছোলা, চিনি, আলু, পিয়াজ, সেমাই ও পাস্তা। সমাজের অসহায় মানুষেরা আমাদেরই আপনজন। তাদের সাহায্যে সামর্থ অনুযায়ী এগিয়ে আসা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষেরাও সেহরী ও ইফতার ঠিকমতো করতে পারবে।
তামিম ইয়াহিয়া আহমদ প্রয়াত এডভোকেট মাওলানা রশীদ আহমদের জ্যৈষ্ঠ পুত্র, ফুলবাড়ী ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হুসাইন চেয়ারম্যানের নাতি এবং গোলাপগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান ফজলুল হক তানু মিয়া সাহেবের মেয়ের ঘরের নাতি। বিজ্ঞপ্তি




