বড়লেখায় ৩ মাদক কারবারি ও ১ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৮:২০:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বারইগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তিনজন মাদক কারবারি ও তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার মাদক কারবারিরা হল- গোলাগঞ্জের সুপাটেক গ্রামের শামছুল ইসলাম (৩৮), হাটবন্দের আবু বক্কর সিদ্দিক (২৫) ও বারইগ্রামের রিমন আহমদ (১৯)। এব্যাপারে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
এছাড়াও জি.আর-১৪৪/১৯ (বড়) মামলার ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী আজির উদ্দিন (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বড়লেখা পৌরশহরের তেলিমেলি এলাকার মছব্বির আলীর ছেলে।
ওসি মো. মনিরুজ্জামান খান জানান, মাদকসহ গ্রেফতার তিন আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





