এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৮:৪৭:১৬ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি: এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ, ইমরান ইমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান এবং একই সাথে চ্যালেঞ্জিং পেশা। রমজান আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। একজন সাংবাদিক হিসেবে সত্যের পথে থাকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হোক আপনাদের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন- এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য শাহ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, মেহেদী হাসান তানিম, আব্দুল হান্নান সৌরভ, সাজ উদ্দিন, সাইফুল্লাহ বিন মোস্তফা, জুবায়ের আহমদ শফি, সাঈম বিন আব্বাস, আশরাফুল ইসলাম। বিজ্ঞপ্তি





