কুলাউড়ায় কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৫:৫০:১৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলার আয়োজনে হাফিজ মহসিন খান স্মরণে কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কুলাউড়া জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সহ সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ প্রচার সম্পাদক ইসমাইল হাসান শাকিল, প্রশিক্ষণ সম্পাদক এমরান আহমদ, সাবেক সহ প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমদ, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি তানভীর আহমদ কাউছার, কুলাউড়া পৌর আল ইসলাহর প্রচার সম্পাদক আব্দুল মুবিন।
প্রতিযোগিতায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কুলাউড়া উপজেলার আওতাধীন বিভিন্ন শাখা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা শাহাব উদ্দিন, মাওলানা মোখতার হোসাইন, মাওলানা আব্দুস সামাদ পারভেজ, কবি মাওলানা আমিনুল ইসলাম সুমন। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সভাপতি সৈয়দ মুজাহিদ আলী, সহ সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা তৌফিকুর রহমান তাহের, উপজেলা তালামীযের অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ সোহেল আহমদের দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।





