ছাতক সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৮:০০:১৫ অপরাহ্ন

ছাতক সমিতি সিলেট এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর অভিজাত রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও যুগ্ম সম্পাদক রাহেল আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দীন আহমদ মিলন এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া পরিচালনা করেন প্রধান আলোচক মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি ছাতক সমিতির উপদেষ্টা নাসিম হোসাইন, উপদেষ্টা আনম ওহিদ কনা মিয়া, উপদেষ্টা রুহুল ফারুক, আজীবন সদস্য, সুনাজগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়শনের ইউকের সাধারণ সম্পাদক ছানাওর আলী কয়েছ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক এটিএম তারেক, সহ সভাপতি নুরুল আলম, আজীবন সদস্য প্রবাসী রসিদ আহমদ, যুগ্ম সম্পাদক উবায়দুল হক শাহীন, যুগ্ম সম্পাদক এস এম আমজাদ, প্রচার সম্পাদক জিতু মুন্না। কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আজমান আলী, আব্দুল হান্নান, নির্বাহী সদস্য আশরাফুর রহমান চৌধুরী, সহ সভাপতি দবিরুল ইসলাম, রাকিব উল্লাহ, অধ্যক্ষ সালেহ আহমদ, এস এম ছমরু মিয়া, শফিক মিয়া, টিএম আহসান মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি




