দক্ষিণ সুরমায় মহিলা জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৭:৩০:১১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ড মহিলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের উপস্থিতিতে নারী দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দক্ষিণ সুরমায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। থানা দায়িত্বশীল সালমা বেগমের সভাপতিত্বে ও খাদিজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষক শাহিমা খানম হেপী। বক্তব্য রাখেন শিক্ষক রুবিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিয়া রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক দিনারা খাতুন। বক্তারা নারীদের ইসলাম প্রদত্ত অধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং বৈষম্যমূলক আচরণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবী জানান। এছাড়াও অনুষ্ঠানে যাকাত ফিতরা ও বদর দিবস সম্পর্কে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি





