দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৮:৫৪:০৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় কাতারে আটকে পড়া মোট ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরাও ছিলেন।
রাগীব সামাদ বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। তাই বাংলাদেশ সরকার কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।




