ডা. এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশনে নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:২৩:২২ অপরাহ্ন

ডা. এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশন এর পক্ষ থেকে শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায়দের মধ্যে আর্থিক সহযোগিতা করা হয়।
ফাউন্ডেশন এর সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আবুল হোসাইন মোহাম্মদ সোলায়মান, ২৭ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, হাফিজ ফখরুল ইসলাম,মো: ফারুক মিয়া, মাওলানা দিলওয়ার হোসাইন ও আহমদ আল মাসুদ প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এ বছরও ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহযোগিতা করা হয়। অনুষ্ঠানে গরিব অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন ডাঃ এখলাছুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরী সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি




