ইত্তেহাদুল কুররা’র বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:২৯:৩১ অপরাহ্ন

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেছেন, কুরআন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে পড়া জরুরী। নবী (সাঃ) কুরআন পড়তেন ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে এবং তিনি তাঁর উম্মতকেও ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে থেমে থেমে কুরআন পড়া শিক্ষা দিতেন। আল্লাহ তা’য়ালা সেই নির্দেশনা দিয়েছেন।
তিনি শুক্রবার ইত্তেহাদুল কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্র: শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেটে অধ্যয়নরত সনদ সমাপনী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
অনুষ্ঠানে আলোচনা পেশ করেন ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন, আলেমেদ্বীন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট চিকিৎক হোসাইন আহমদ, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হামিদ ও তরুণ সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল কুররা’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শওকত আলী, মাওলানা আব্দুল লতিফ, প্রধান কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা আজিজুর রহমান, ক্বারী মাওলানা ওমর ফারুক, ক্বারী মাওলানা গোলাম সাদিক, ক্বারী মাওলানা আনোয়ার হোসাইন, ক্বারী মাওলানা মঈনুল ইসলাম, ক্বারী মাওলানা আবুল হাসনাত ও ক্বারী মাওলানা আব্দুল জব্বার।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রসংসদের নাযিম আল আমিন। শুরুতে তিলাওয়াত করেন শিক্ষার্থী তাওকীর আহমদ, ইসলামী সংগীত পরিবেশন করেন কামরুল হাসান মোস্তাকীম, হোসাইন আহমদ, মো. সাকিব আল হাসান ও মোস্তায়িনুর রহমান মওদূদ। বিজ্ঞপ্তি





