আখালিয়ায় ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৫৩:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর আখালিয়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে জালালাবাদ থানাধিন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতের নাম সাইফুর রহমান সাইফ (২৫)। সে জালালাবাদ থানাধিন যোগীপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।




