বড়লেখায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৮:০৪:৫১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরশহরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপি ‘সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এর আগে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপির নেতৃত্বে পৌরশহরের প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযানের বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে তিনি পৌরশহরের একটি নালার ময়লা-আর্বজনা পরিস্কার করে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বের হওয়া র্যালিতে অংশ নেন ইউএনও গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরসভার সহকারি প্রকৌশলী রাজিব বড়ুয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।




