জনগণের টাকার অপব্যবহার করলে ব্যবস্থা নিবে সরকার: হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৯:১১:১১ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিএনপি জনগণের সরকার। এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়। দুর্নীতির প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার। জনগণের টাকা কেউ অপব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সোমবার বিকেলে সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাল খননের উদ্বোধনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ কয়ছর আহমদ, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মো. ইলিয়াস মিয়া প্রমুখ।




