যাদুকাটায় নৌকা ডুবে শিশুসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৪৪:৪১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে খেয়া পারাপারের নৌকা ডুবে শিশুসহ তিন জন নিহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বিকেল ৪টার দিকে লাউড়েরগড় থেকে শিমুল বাগান আসার সময় যাদু কাটা নদীতে নৌকাটি ডুবে যায়।
তাদের মধ্যে সুফিয়া বেগম (১০) নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যান্যদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় এলাকাবাসী জানান, ঈদ উপলক্ষে শিমুলবাগানে বেড়াতে যাওয়ার জন্য তারা রওয়ানা হয়। মাঝনদীতে আসার পরেই নৌকাটি ডুবে যায়। এসময় অনেকেই সাঁতার কেটে তীরে আসতে পারলেও বেশ কয়েকজন ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলেও তিনজনকে মৃত উদ্ধার করে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং উর্ধতন কতৃপক্ষে বিষয়টি অবগত করা হয়েছে।





