মৌলভীবাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:১৬:৫৫ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার (ঢাকা) বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মৌলভীবাজার সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন কর্তৃক পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের রোমার কাউন্টার, জালালাবাদ কাউন্টার এবং সৌদিয়া কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণ না করার বিষয়টি প্রমাণিত হয়। এ সকল অনিয়মের দায়ে ৩টি বাস কাউন্টারের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন আরও জানায়, যাত্রীদের ভোগান্তি কমানো এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।





