বিপিজেএ’র স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:২৬:৫০ অপরাহ্ন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক মো. নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিলেট জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম হেলালী।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরি সদস্য আজমল আলী, সদস্য দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, মামুন হাসান, শাহ মো. কয়েছ, নুরুল ইসলাম ও সুব্রত দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম আলমগীর ও শাহ মোশাহিদ আলী। বিজ্ঞপ্তি





