মাদ্রাসার বারান্দায় অজ্ঞাত বৃদ্ধের লাশ
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৩৪:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় মরদেহটি উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানাধিন শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আজিজ শিমুল বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত পুরুষটির বয়স আনুমানিক ৭০ বছর। তার পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।





